1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নাইক্ষ্যংছড়িতে বর্ষবরণ ১৪৩০ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে
সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে রংবেরঙের ফেস্টুন,মাস্ক ও ব্যানারের সংমিশ্রণে ঐতিহ্যগত ঢোল ও তবলা বাজিয়ে নেচে-গেয়ে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পাহাড়ি-বাঙ্গালি একত্রিত হয়ে এই মনোমুগ্ধকর মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদের গেইট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর, উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার স্থানীয় শিল্পীরা বর্ষবরণের বিভিন্ন পরিবেশনা পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোয়ান চাক,হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান এ জেড মো.সেলিম,ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,কৃষি কর্মকর্তা নাজমুল হাসান,এলজিইডির ইঞ্জিনিয়ার,মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ছৈয়দ নুর,মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক চোচুমং মার্মা,যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আক্তার রুনা,সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও কর্মচারিবৃন্দ ও পাহাড়ি -বাঙ্গালিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নাইক্ষ্যংছড়িতে মারমাদের ‘মাহা সাংগ্রাইং পোয়েঃ ১৩৮৫ ম্রাইমা সানা-২০২৩’ শুক্রবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শুরু হয়ে চলবে ২০শে এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত-এই তথ্য জানায় উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব উহ্লামং মার্মা। আরও জানায়,মাহা সাংগ্রাইং পোয়েঃ ১৩৮৫ ম্রাইমা সানা ২০২৩ খ্রিস্টাব্দ উদযাপনের লক্ষ্যে চোচুমং মার্মা আহ্বায়ক,ক্যএ মার্মা যুগ্ম আহ্বায়ক ও উহ্লামং মার্মা সদস্য সচিব হয়ে উৎসব উদযাপন কমিটি-২০২৩ এর আয়োজনে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ধুংরী হেডম্যান পাড়াবাসী,যুব, যুবক-যুবতীবৃন্দদের উদ্যোগে মারমাদের বর্ষবরণ,ঐতিহ্যবাহী খেলাধুলা,মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্টের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট