1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির ওপর হামলার ঘটনায় আটক ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি। 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়িতে বার্মিজ গরু আটক করতে গিয়ে বিজিবির উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬টি বার্মিজ গরুসহ ৪জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি চাকমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটকৃতদের বিরুদ্ধে ৩৪ বিজিবির পক্ষ থেকে জেসিও রেজাউল করিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় দুটি মামলা দায়ের করে। এদিকে আটকৃত চারজনকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃত আসামীরা হলেন- কানতুমং তংচঙ্গ্যা (৪০), চুতিঅং তংচঙ্গ্যা (৩৬), সুমং তংচঙ্গ্যা (২৮) ও রইশসা তংচঙ্গ্যা (৬০)।
এর আগে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি চাকমাপাড়ায় সরকারী শুষ্ক ফাঁকি দিয়ে বার্মিজ গরু পাচারের খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এসময় ওই এলাকার গরু পাচারকারীসহ অজ্ঞাত ব্যাক্তিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির উপর হামলা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো: শাহাজাহান জানান, হামলার ঘটনায় দুটি মামলা করেছে বিজিবি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক ৪জনকে আদালতে পাঠানো হয়। বাকী আসামীদের আটকে অভিযান চলছে।
উল্লেখ্য যে, গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্তের পাহাড়ি পথ ব্যবহার করে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার থেকে চোরাই পথে গরু নিয়ে আসছে একটি সিন্ডিকেট। সম্প্রতি বিজিবি ও পুলিশ তৎপর হলে চোরাকারবারীরা চোরাচালানের পথ পরিবর্তন করতে থাকে। সিন্ডিকেট সদস্যরা কখনো নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি, ফুলতলী, আশারতলী, নিকুছড়ি আবার কখনো ঘুমধুম, বাইশফাড়ি দিয়ে গরু পাচার করে আসছে।

অন্যদিকে আলীকদম সীমান্ত হয়ে আসা গরু পাচার হচ্ছে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং, কাগজীখোলা ও ঈদগড় পথে। স্থানীয়রা জানান এসব গরু পাচারে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিরা জড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী সহজে গরু পাচার রোধ করতে পারছে না। তবে বিজিবি তাদের সীমান্ত পথ পুরোপুরি বন্ধ করতে পারলে বার্মিজ গরু পাচার রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট