1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি | 

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১১জুলাই) নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন”। এই দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় র্যালি হয় এবং র্যালি শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা’র স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: এ.জেড.এম.সেলিম,দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইমরান। প্রধান অতিথি উপজেলা পরিবার পরিকল্পনার বিভিন্ন স্তরের নির্বাচিত শ্রেষ্ট কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। জানা যায়,শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উচিংনু চাক(তুমব্রু এফডব্লিউসি),শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রুকি চাকমা(দোছড়ি এফডব্লিউসি),শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক আরিফ উল্লাহ(বাইশারী ইউনিয়ন,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শবে মেরাজ(বাইশারী,শ্রেষ্ঠ পেইড পেয়ার ভলেন্টিয়ার এছিং মার্মা, মাঅংপ্রু মার্মা,মায়া চাক,শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে দোছড়ি ইউনিয়ন পরিষদ ও মডেল দোছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে নির্বাচিত করা হয়। এছাড়াও বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠানে অত্র কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট