1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক নারী পাচারকারী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়  ১৭ হাজার ৮শ ৪৩ পিস ইয়াবা সহ রাবিয়া বেগম নামের এক নারী পাচারকারীকে আটক করেছে ১১বিজিবি সদস্যরা। বুধবার (১৩ সেপ্টেম্বর ) বেলা ১২টার দিকে বিজিবি’র একটি টহলদল  উপজেলা সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাবিয়া বেগম উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেরারকুল এলাকার বাসিন্দা মোক্তার আহমদের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ টাকা হবে ধারণা করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমেদ নোবেল এসি সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত মহিলাকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত এলাকায় মুখোশের আড়ালে অনেকে অবৈধ ইয়াবা ব‍্যবসার সাথে জড়িত বলে জানা যায়। অনেক পরিবারের দৃশ্যমান কোন আয়ের উৎস না থাকায় বাধ্য হয়ে এমন জীবন যাপন করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট