1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

নাইক্ষ্যংছড়িতে ১১বিজিবি কর্তৃক ৫০০জন অসহায়-দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি | 

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১১বিজিবি কর্তৃক ৫০০জন অসহায়,দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার( ১ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১বিজিবি’র ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশের সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়,দরিদ্র ও দুস্থদের মাঝে বিজিবি কর্তৃক ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়িতেও এই কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য,গত ২৫ মার্চ ২০২৩ ১১ বিজিবি কর্তৃক অত্র এলাকার মোট ১৫টি এতিমখানার গরিব,অসহায়-দুস্থ ও এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছে ।এছাড়াও গত ২৭ মার্চ ২০২৩ তারিখে ৫০অসহায়,দরিদ্র ও দুস্থদের মাঝে ৫০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি)’র অধিনায়ক লে.কর্নেল মো.রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অত্র এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী হস্তান্তর করেন। আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাফি-উস-হাসান,জোন জেসিও মোশাররফ হোসেন ও বিজিবির পদস্থ কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ইফতার সামগ্রী গ্রহণকারী জনসাধারণ উপস্থিত ছিলেন। জানা যায়,সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ,নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি-সম্প্রীতি,শিক্ষার মান উন্নয়ন,খেলাধুলা এবং জীবনযাত্রার মান উন্নয়নে ১১বিজিবি শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আরও জানা যায়,অত্র এলাকার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ান (১১বিজিবি)কর্তৃক ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট