1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক এতিম খানার শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে

 

সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১বিজিবি কর্তৃক ১৫টি হেফজ ও এতিমখানার গরিব-অসহায়-দুস্থ ও এতিম শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫মার্চ) সকাল সাড়ে ১০টায় ১১বিজিবির নির্দিষ্ট অডিটরিয়ামে এই মহতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায়,উক্ত ইফতার সামগ্রীতে ছিল চাল-১,০১৯ কেজি,ডাল-১০১কেজি,তৈল-১০১ লিটার,চিনি-১০১ কেজি,খেজুর-১০১.৩ কেজি,ছোলা-১০১.৩ কেজি ও মুড়ি-১০১.৩ কেজি ইত্যাদি,যা ১৫টি হেফজ ও এতিমখানার গরিব-অসহায়-দুস্থ ও এতিম শিক্ষার্থীদের বিতরণ করা হয়।

নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফজ ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ইফতার সামগ্রীসমূহ হস্তান্তর করেন। এ সময় নাইক্ষ্যংছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান,বিজিবি সদস্যগণ,সাংবাদিক এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন,অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট