1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নাইক্ষ্যংছড়িতে ৪র্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ১১০ টি ঘর প্রস্তুত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে ৪ র্থ ধাপে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ১১০ টি সপ্নের ঘর প্রস্তুতি প্রায় শেষের পথে। বুক ভরা আশায় উপকারভোগিদের মাঝে চোখে মুখে হাসি ফুটছে।

বাইশারী ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা উপকারভোগি রুবিনা ও দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা রিনা রানী দাসসহ অনেকে এই প্রতিবেদক কে জানান তাদের একখন্ড জমি ও ছিলনা মাথা গুজার ঠাই ও ছিলনা। এখন তাদের মাথা গুজার ঠাই ও হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে জমির মালিকানা ও হয়েছে। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করছি। পাশাপাশি পার্বত্য চট্টট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের প্রতি ও কৃতজ্ঞতা জানান ।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সপ্নের ঘর পেয়ে বাইশারী এলাকার উপকারভোগিদের মাঝে প্রধানমন্ত্রীর জন্য বুভরা ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করেছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এর অবদান কোন অংশে কম নয় বলে মনে করেন চেয়ারম্যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে ৪র্থ ধাপে উপজেলার ৫টি ইউনিয়নে উপকারভোগিদের মাঝে ১১০টি প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিল হস্তান্তর করা হবে।

এর মধ্যে রয়েছে বাইশারী ২১, নাইক্ষ্যংছড়ি সদর ২১,সোনাইছড়ি ২২, দৌছড়ি ২৫ ও ঘুমধুম ইউনিয়ন ২১ টি।

তিনি আরও জানান, ইতোমধ্যে ৩য় ধাপে ২০৯ টি প্রধানমন্ত্রীর উপহারের ঘর উপকারভোগিদের মাঝে হস্তান্তর করা হয়েছে । ৪র্থ ধাপে পুরো উপজেলায় ৩১৯ টি সপ্নের ঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট