1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পুলিশের বিশেষ অভিযানে ৪৮বোতল বিদেশি মদ-অটোরিক্সাসহ আটক-১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি | 

বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিশেষ অভিযানে ৪৮বোতল বিদেশি মদ ও অটোরিক্সাসহ এক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) আনুমানিক সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্স ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ডস্থ বড়ুয়া পাড়ার মেম্বার ঘাটা সড়কের রাস্তার উপর সন্দেহজনক একটি অটোরিক্সা তল্লাসী করে ৪৮বোতল বিদেশি মদসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় মাদক পাচারকাজে ব‌্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে। আটককৃত মাদক পাচারকারী হল কক্সবাজার জেলার উখিয়া থানার ৪নং রাজাপালং ইউপির ৮নং ওয়ার্ডের মো: আলী হোসেনের পুত্র মো: ওসমান(২২)। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্র পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন,পুলিশের মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে। নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টান্টু সাহা বলেন, আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট