1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নাইক্ষ্যংছড়ি খুঁটিতে বেঁধে নির্যাতন মামলায় সদর ইউপি মেম্বার, ছেলেসহ ৩ জন জেলে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
চাকঢালায় যাত্রীছাউনীর খুঁটিতে বেঁধে নির্যাতনের মামলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড় মেম্বার আবদুর রহমান ও তার ১ ছেলেসহ ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছেন বান্দরবানের  বিজ্ঞ আদালত।

গত ১১ মে বৃহস্পতিবার দুপুরে জেলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে তারা সে মামলায় জামিন চাইতে গেলে বিচারক এ আদেশ দেন।

মামলার বাদী আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় তারা ১ থেকে ৩ নম্বর সিরিয়ালের আসামী ছিলেন। যারা পরস্পর সংঘবদ্ধ হয়ে গত ৭ মে দুপুরে তাকে দিন দুপুরে আটকে রেখে মারধর করে আর তার কাছ থেকে বেশ কিছু টাকাসহ মালামাল ছিনিয়ে নেন। যার ভিডিও নানাভাবে প্রচার ও ভাইরাল হয়।
মামলার বাদী আলী হোসেনসহ অনেকেই জানান, মূলত আবদুর রহমান সিএনজি চালক থেকে ইউপি মেম্বার হন। এর পর শুরু করেন নানা অপরাধ। ইয়াবা টেবলেট ব্যবসা, চাঁদাবাজি ও নানা অপকর্ম ছিলো এ রহমানের কাজ। ইয়াবা টেবলেট মামলায় আবদুর রহমান বেশ কিছু দিন জেল খাটেন। চাঁদাবাজির ঘটনায় তাকে সিএনজি চালকরা একাধিক বার হেনস্তা করে।

যার সর্বশেষ নজির ছিলো গত ৭ মে তারিখে সিএনজি চালক আলী হোসেনকে আটকে রেখে চাঁদাবাজি। যে ঘটনায় আলী হোসেন নামীয় ১১ জন ও ৫/৬ জনকে অজ্ঞাত নামা দেখিয়ে এ মামলা করেন তিনি। যার ১ নম্বর আসামী আবদুর রহমান (৪৫), ২ নম্বর তার পুত্র মোঃ ইব্রাহিম (২০) ও  ৩ নম্বর আমানুল্লাহ (২৩)। তারা ৩ জনই এখন জেলে। বাকীরা একনো জামিনের আবেদন করেননি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট