1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮১টি বার্মিজ গরু জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে

 

নাইক্ষ্যংছড়ি  প্রতিনিধি |

 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮১টি বার্মিজ গরু জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ মে) সকালে এসব পশু জব্দ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম।

সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সীমান্তে সতর্ক আছে । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪ মে ভোর ৩টা থেকে ৪টায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপি কর্তৃক ৮১টি মিয়ানমারের গরু জব্দ করা হয়।

এ সময় ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম বিজ্ঞপ্তির আরো জানান, গত জানুযারি থেকে অদ্যাবধি পর্যন্ত ১১ বিজিবি কর্তৃক গবাদি পশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ (ষোল) কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেন ।

তিনি বলেন, সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করে আসছে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট