1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

নানিয়ারচরে নদীতে ডুবে নিখোঁজ হওয়া যুবকের লাশ ১১ ঘণ্টা পর উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গি নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত ব্যক্তির নাম দীপু চাকমা (২২)। সে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি গ্রামের শান্তিলাল চাকমার ছেলে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চেঙ্গি নদী থেকে নিখোঁজ হওয়া দীপু চাকমার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টায় দীপু চাকমা মদ্যপান অবস্থায় নানিয়ারচর বাজার থেকে নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সারারাত বাড়িতে না পৌছালে পরিবারের লোকদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসে। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সকাল সাড়ে ৯টায়‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ লাশটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।

এঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার বলেন, অনেক খোঁজাখুজির পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা দীপু চাকমা (২২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট