1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

নাফনদীতে বিজিবি’র অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। শনিবার (৮ এপ্রিল) রাতে বিজিবি’র টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, শনিবার (৮ এপ্রিল) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ৫০০ মিটার উত্তর-পূর্ব দিকে আদমের জোড়া নামক স্থান দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোরে টহলদল ৩/৪ জন ব্যক্তিকে কর্কশিট দ্বারা তৈরীকৃত ভেলায় করে মিয়ানমার থেকে নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। এ সময় টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে সংঘবদ্ধ মাদক কারবারীদল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদের মধ্য থেকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী নয়াপাড়া
আব্দুর রহিমের ছেলে রফিক মিয়া (১৯), নামক একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। অপর মাদক কারবারীরা দ্রুত নাফ নদীতে লাফ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত মাদক কারবারীর নিকট রক্ষিত একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মাদক কারবারীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট