1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

নারীর জন্য সব প্রতিষ্ঠানে পৃথক নামাজের স্থান নিশ্চিতে লিগ্যাল নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

 

পাহাড়ের কথা ডেস্ক |

 

নারীর জন্য সব প্রতিষ্ঠানে পৃথক নামাজের স্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া সংশ্লিষ্টদের এই লিগ্যাল নোটিশ পাঠান। মুক্তিযোদ্ধার সন্তান ঢাকার বাসিন্দা শবনম ভূঁইয়ার পক্ষে রেজিস্ট্রার্ড ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সারাদেশের মসজিদ, ঈদগাহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত অঙ্গন, পাবলিক প্লেস, পর্যটন কেন্দ্র, বিপণী বিতান, বিমান বন্দর, স্থল ও নদীবন্দর, রেলওয়ে স্টেশন ও শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম নারীদের জন্য পৃথক নামাজের স্থান নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৪০ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করার কথা বলা হয়েছে। তিনি জানান, মন্ত্রীপরিষদ ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং দেশের সকল ডিসিদের বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা থাকলেও নারীদের জন্য তা নিশ্চিত নেই। যা সংবিধানের ২৭ অনুচ্ছেদ পরিপন্থি। সংবিধানের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত ৪১ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে; (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।

এ অনুচ্ছেদ উল্লেখ করে নোটিশ পাঠিয়ে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, সংবিধানের ৪১(১) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের এবং এর পরিবেশ নিশ্চিতে নিশ্চয়তা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে যথাসময়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। কিন্তু উল্লিখিত স্থানগুলোতে পরিবেশ ও সুযোগ না থাকায় মুসলিম নারীরা সময়মতো নামাজ আদায় করতে পারেন না।

সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট