1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

নেপালী নাগরিকের পর নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

 

সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:

পার্বত্য বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তের রেজু আমতলী থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৩৪ বিজিবি’র জোয়ানরা।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধা সাড়ে সাতটায় ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি’র মো.আনিছুর রহমানের নেতৃত্বে টহলদল কর্তৃক অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে আনুমানিক ০৮ মিটার পশ্চিম দিকে এবং বিপি- ৩৯ হতে আনুমানিক ৩.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে রেজু-আমতলী তিন রাস্তার মোড়ের দোকানে বসা অবস্থায় মানসিক ভারসাম্যহীন মানুষের মতো একজন সন্দেহভাজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়,সে একজন ভারতীয় নাগরিক এবং সে সুস্থ মানুষের মতো হিন্দি ভাষায় কথা বলে। আটককৃত ভারতীয় নাগরিক হল পিতা- বিমল, মাতা- শান্তা, ভারতের উত্তর প্রদেশের বিমল ও শান্তার পুত্র সুধির(৩৫)।

আটককৃত এই ভারতীয় নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে ৩৪বিজিবি এবংতার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।

উল্লেখ্য, তিনদিন পূর্বে ২৮ মার্চ, মঙ্গলবার এক নেপালি নাগরিককে সদরের চাকঢালা সীমান্ত থেকে আটক করে পুলিশে দেন ১১ বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট