1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

নোয়াখালীতে ইফতারে টেক্সটাইল রঙ ব্যবহার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি |
 

চিকেন চাপ, চিকেন টিক্কা, বেগুনি ও আলুরচপ সহ ইফতার সামগ্রীকে আকর্ষণীয় করে তুলতে টেক্সটাইল (কাপড়) এর রঙ ব্যবহার করার অপরাধে নোয়াখালীর চৌমুহনীতে আজমির হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা অর্থদ- করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক কাউসার মিঞা। অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী ফাঁড়ি থানা পুলিশ।

অভিযান সূত্রে জানা গেছে, রমজানের শুরু থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডিবি সড়কে আজমির হোটেলে অভিযান চালানো হয়। ওই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও চিকেন চপ, চিকেন টিক্কা, বেগুনি এবং আলুর চপে নিষিদ্ধ কাপড়ের রঙ ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদ- করা হয়। একইসাথে আগামিতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্কও করা হয়েছে।
সহকারী পরিচালক কাউসার মিয়া বলেন, খাবারে কোনো রঙ মেশাতে হলে তা হতে হবে ফুড কালার। কিন্তু ফুড কালারের দাম বেশি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে ইফতারে টেক্সটাইল কালার মিশাচ্ছে। যা মানব দেহে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট