1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাক্টর খালে পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি |

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মো. রুবেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহত মো. রুবেল মিয়া উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহামনের ছেলে। ২ এপ্রিল (রবিবার) বেলা ১১টার দিকে উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোলট্রি ফার্মের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চর জব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, সকাল ১১ টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়ক সংলগ্ন খালে পড়ে যায়। এতে ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক মারা যায় এবং অপর এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক আহত ব্যক্তিকে স্থানীয়রা সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট