1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী বেগমগঞ্জে গণপরিবহনের বিরুদ্ধে অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি |

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ চালক, রুট পারমিট, ভাড়া তালিকা, ফিটনেস বিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ট্রাক, বাস, সিএনজি, মোটরসাইকেল সহ কয়েকটি গণপরিবহনকে ১৮টি মামলায় মোট ৪১হাজার ৫শত টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়পোল সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গণপরিবহনে শৃঙ্খলা আনতে, চালকদের লাইসেন্স, গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন, রুট পারমিট ও বৈধ কাগজপত্র তদারকির অংশ হিসেবে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোর বৈধ কাগজপত্র, চালকদের লাইসেন্স, রুট পারমিট, ভাড়া তালিকা ও রেজিস্ট্রেশন না থাকায় ১৬টি বাস ও দুটি মোটরসাইকেলকে ৪১ হাজার ৫শত টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত বাসগুলোর বেশির ভাগেরই যে রুটে চলাচল করছে সেই রুটের পারমিট নেই। অন্য রুটের গাড়িগুলো এনে এই রুটে চালানো হচ্ছে। এছাড়াও রেজিস্ট্রেশন ও চালকদের লাইসেন্স না থাকায় গণপরিবহন আইনে ১৮টি গাড়িকে জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট