1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

পানছড়িতে বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

পানছড়ি প্রতিনিধি |

 

পানছড়ি উপজেলার পূজগাংমুখ উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিবছরের ন্যায় এবারও ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও বার্ষিক বনভোজন বিদ্যালয়টি আয়োজন করেছিল । এবারে নতুন সংযোজন ছিল বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলীর বিদায় সংবর্ধনার। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও ২৯৮নং আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ উপলক্ষে তিনি সোমবার (২৭ মার্চ ) দুপুর ১২টায় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ, পূজগাংমুখ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পানছড়ি উপজেলা শাখা প্রমুখ।

এ সময় বার্ষিক ক্রীড়া, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা সেজেছিল নানান সাজে। নাচে আর গানে মুখরিত করে রেখেছিল পুরো বিদ্যালয় মাঠ। শিক্ষার্থীরা পরিবেশন করে দৃষ্টিনন্দন নৃত্য। বেলা ১ টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাচাঁদ চাকমা।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা এই পানছড়িতে এসেছিলেন। উনার হাত ধরেই পাহাড়ে এখন বইছে শান্তির সুবাতাস। ম্মার্ট বাংলাদেশ গড়তে তিনি চান মেধাভিত্তিক প্রজন্ম। তাই সবাইকে শিক্ষায় মনযোগী হতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিনত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রতিষ্ঠান প্রধান ইন্দ্র লাল চাকমা। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট