1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

পানছড়িতে বিনামূল্যে সার ও বীজ পেল ৫০০ কৃষক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। এর আয়োজক ছিল উপজেলা কৃষি অফিস পানছড়ি।

এ উপলক্ষ্যে (২০ জুন) সকাল থেকেই প্রত্যন্ত এলাকার বিভিন্ন সম্প্রদায়ের কৃষাণ-কৃষাণীরা জড়ো হয় উপজেলা পরিষদ এলাকায়। তাদের আগমনে উপজেলা পরিষদ মিলনায়তন মিলনমেলায় পরিণত হয়। সকাল ১১টা থেকে অনুষ্ঠিতব্য সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের আমন প্রণোদনায় সুবিধাভোগীর সংখ্যা ৫০০। জনপ্রতি ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে বীজ প্রদান করা হয়। সার ও বীজ নিয়ে কৃষাণ-কৃষাণীরা স্বস্তির হাসিতে বাড়ি ফিরতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট