1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পানছড়ি লোগাং ইউনিয়ন যুবলীগের কমিটি হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধি |

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ লোগাং ইউনিয়ন শাখার নব-নির্বাচিত কমিটির হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২০ মে) সকাল ১০টা থেকে পানছড়ি মায়াকাননে সাজানো হয় বর্ণিল আয়োজন। পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মো. আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেনের সঞ্চালিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোগাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আতিকুর রহমানকে সভাপতি, কাজী সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বল ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী।

উপস্থিত নেতারা নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবন্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট