1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছে সরকার —পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকার পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় রাস্তা, ঘাট ও সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছেন সরকার। বুধবার দুপুরে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ভুমি ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর, উপকার ভোগীদের মাঝে পুষ্টি বাগানের বীজ সার উপকরণ বিতরণ ও ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলত বান্দরবানের প্রতিটি উপজেলায় কলেজ নির্মাণ হয়েছে। বান্দরবান জেলা শহরে নির্মাণ করা হয়েছে “বন্দরবান বিশ্ববিদ্যালয়”। এছাড়া কৃষকের উন্নয়নের জন্য কৃষি যন্ত্রপাতি, সার, বীজ বিতরণ অভ্যাহত রয়েছে সরকার।


আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈহ্লা, সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মাহতাব উদ্দীন চৌধুরী, কৃষি কর্মকর্তা পিযুষ রায় ও প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার ধর বিশেষ অতিথি ছিলেন।
এর আগে মন্ত্রী নব-নির্মিত পানি শোধনাগার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্য থেকে ৫০ শয্যা উন্নীত করণের নব নির্মিত ভবন উদ্বোধন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ্এমপি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট