1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

‘পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে, ব্যবহার করবে সংসদ নির্বাচনে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙামাটি পার্বত্য জেলার ২৯৯ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সংসদের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। এই অস্ত্র আগামী সংসদ নির্বাচনে ব্যবহার করবে আঞ্চলিক সংগঠনগুলো। তাই অবিলম্বে নির্বাচনের পূর্বে পার্বত্য চট্টগ্রাম থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানান।

রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পুচিংমং মারমার সঞ্চালনায় আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, কাউখালীর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসাপ্রু মারমা ও, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, মাওলানা নুরুল হক, আদোমং মারমা, লংবতি ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শোকসভার পর বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় সারজা কর্তৃক অর্থায়নে মসজিদ ও মাদ্রসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট