1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি | 

সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সুপ্রদীপ চাকমা। আজ সোমবার (২৪ জুলাই) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা ৬(২) অনুযায়ী বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।  এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সাবেক সফল সচিব ও রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’ আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

কেইউজে’র সভাপতি প্রদীপ চৌধুরী ও সা. সম্পাদক সৈকত দেওয়ান, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম-সা. সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক, নির্বাহী সদস্য নুরুল আজম ও রূপায়ন তালুকদার, সাবেক সা. সম্পাদক কানন আচার্য্য, সদস্য যথাক্রমে আল মামুন, মংসাপ্রু মারমা, শঙ্কর চৌধুরী ও বিপ্লব তালুকদারসহ সংগঠনের সকল সদস্যরা তাঁর মতো সুখ্যাত ব্যক্তিত্বকে সম্মানজনক মর্যাদায় অধিষ্ঠিত করায় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংগঠনটি গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খাগড়াছড়িতে জন্ম নেয়া কৃতি এই মানুষের আগামীর পথচলা এবং দায়িত্বকালীন সময়ে কেইউজে’র পক্ষ থেকে তাঁকে পূর্ণ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট