1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) র সভাপতি বিমল কান্তি চাকমা, সা.সম্পাদক অংশুমান চাকমা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি |

“পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী সকল অপশক্তির বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন” এ শ্লোগানকে সামনে রেখে চারদিন ব্যাপি ১৩-তম জাতীয় কংগ্রেস মঙ্গলবার খাগড়াছড়ি শহরে শেষ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তিন দিনব্যাপী জাতীয় সন্মেলনের সমাপনী দিনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য থুইলাঅং মারমা।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আরাধ্যপাল খীসা, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা ও সভাপতি সুভাষ কান্তি চাকমা। পরে বিদায়ী কমিটির সভাপতি ১৯ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটির প্যানেল ঘোষণা করেন। ঘোষনার পর উপস্থাপিত প্যানেল কমিটির ব্যাপারে কারোর কোন দ্বিমত না থাকায় উপস্থিত প্রতিনিধি ও পর্যবেক্ষকরা হাত তুলে অনেমোদন করেন।

এতে, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমাকে সভাপতি, অংশুমান চাকমাকে সাধারণ সম্পাদক ও সুধাকর ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। গঠনতন্ত্র মোতাবেক এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

নতুন কেন্দ্রীয় কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আরাধ্যপাল খীসা ও সাধারণ সম্পাদক সিন্দু কুমার চাকমা, রাঙামাটি আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুরেশ কান্তি চাকমা ও সদস্য সচিব জুপিটার চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা ও পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা ও সোহেল চাকমা। উল্লেখ্য, তিন দিন ব্যাপী জাতীয় সম্মেলনে প্রতিনিধি ১’শ ৫০ জন ও পর্যবেক্ষক ২’শ ৮০ জন অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট