1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

পাহাড়ে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান পার্বত্যমন্ত্রীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

বান্দরবান প্রতিনিধি |

 

কৃষি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার (১৪ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ আহবান জানান মন্ত্রী। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা সভাপতিত্বে করেন।

এসময় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের বিভিন্ন এলাকার কৃষক সমবায় সমিতি ও ১৯৩ জন কৃষকদের মাঝে ২১টি পাওয়ার টিলার, ১৪টি ধান কাটা ও মাড়াই মেশিন, ২৮টি সেচ পাম্পসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম ও ৭৪ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন পার্বত্যমন্ত্রী।

এ সময়  জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, জেলা পরিষদের সদস্য ক‍্যশাপ্রু মারমা, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম শাহনেওয়াজসহ উপকারভোগী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট