1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

পাহাড়ে বৈসাবী উৎসব শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে

প্রতিবছরের মত এবারও বাংলা বছরকে বিদায় ও বরণে পাহাড়ে উৎসব শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠির ঐতিহ্যবাহী এই সামাজিক উৎসব বৈসাবী উপলক্ষে রাঙামাটিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পাঁচ দিনের মেলা আয়োজন করা হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনষ্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি। আগামী ৭ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।

বৈসাবী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যেগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিভিন্ন পাহাড়ী নারী পুরুষ ব্যানার ফেষ্টুন নিয়ে র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীর নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি। শহরের প্রধান সড়ক ঘুরে র‌্যালীটি রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনিস্টিটিউটের মেলা প্রাঙ্গণে শেষ হয়। মেলা উদ্বোধনের পর ১৩টি পাহাড়ী জনগোষ্ঠির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেলায় পাহাড়ীদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি ষ্টল বসেছে। তিন দিনের এই মেলায় পাহাড়ি শিশুদের চিত্রাংকন, আলোকচিত্র প্রদশনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান পরিবেশনার আয়োজন রয়েছে।

উল্লেখ্য, বাংলা বছরের বিদায়ে চৈত্র সংক্রান্তিতে আগামী ১২ এপ্রিল পাহাড়ী জনগোষ্ঠির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি শুরু হবে। সূত্র-পাহাড়বার্তা ডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট