1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পেকুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেও লাভ হল না, ফের দখল

পেকুয়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ বার পড়া হয়েছে

জানা যায়, মগনামা জেটি ঘাট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ও সমুদ্রের কূল এলাকায় বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। ওই স্থাপনার জায়গাগুলো অধিকাংশ খাস ও সওজ বিভাগের জমি। সড়ক সম্প্রসারণের জন্য কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ প্রায় ৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। উচ্ছেদের ছয় মাস যেতে না যেতেই সেই উচ্ছেদকৃত জায়গায় ফের স্থাপনা নির্মাণ করে দিব্যি ব্যবসা পরিচালনা করছে। এতে স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

২০২১ সালের ২০ ডিসেম্বর ওই উচ্ছেদ অভিযানের সময় পেকুয়া থানা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপদ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম এ অভিযান পরিচালনা করেন। এ সময় মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মগনামা ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসাইন জানান, সড়ক বিভাগের জায়গা দখল হয়ে থাকলে পুনরায় উচ্ছেদ করলে আমাদের কোনো আপত্তি নেই।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফিন জানান, মগনামা জেটিঘাটে একটি গোল চত্বর নির্মাণ করা হবে। শিগগিরই পুনরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট