1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পেকুয়ায় আগুনে পুড়ে গেছে দোকান সহ ১১ বসতঘর : ৫০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

পেকুয়া প্রতিনিধি |

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিকাণ্ডে নগদ টাকা সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন।

জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার পেকুয়া সদরের পশ্চিম বাইম্যাখালী গ্রামের সোহেলের মুদির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর নিমিষেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। একে একে সোহেলের মুদির দোকানসহ পেকুয়া বাজারের ব্যবসায়ী আবদু রহিম বাদশা, মৃত বশত আলীর ছেলে কামাল হোসেন, আক্তার হোসেন, মৃত গুরা মিয়ার ছেলে আসাদ আলী, আসাদ আলীর ছেলে নেজাম উদ্দিন, জসিম উদ্দিন, আজিম উদ্দিন, শুক্কুর, মৃত এরশাদ আলীর ছেলে কপিল উদ্দিন ও মোজাহের ইসলাম এর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোহেলের মুদির দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোয়াইব মুন্সি।

পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোয়াইব মুন্সি বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে ততক্ষণে আগুনে ১১টি বসতঘরসহ ১টি দোকান পুড়ে যায়।

তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবী করেছেন, ফায়ার সার্ভিস স্টেশন থেকে আগুনের ঘটনাস্থল মাত্র দুই মিনিটের পথ।
আগুন লাগার সাথে সাথেই পেকুয়া ফায়ার সার্ভিসকে কল করা হয়। কিন্তু তারা ঘটনাস্থলে আসে অনেক পরে। তাই আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়।

এইদিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক সহযোগিতা আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট