1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

পেকুয়ায় ধর্ষককে দেখে কাঁদতে থাকে শিশুটি, অতঃপর…

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

 চকরিয়া প্রতিনিধি |

কক্সবাজারের পেকুয়ায় এক মাস ১৬ দিন আগে চার বছরের এক শিশুকে ফুসলিয়ে শৌচাগারে নিয়ে ধর্ষণ করে মোহাম্মদ মামুন (১৮) নামের এক যুবক। সেই ধর্ষণের ঘটনা বাড়িতে গিয়ে বলতে না পারলেও ধর্ষক যুবককে গত রবিবার সকাল এগারটার দিকে দেখতে পেয়ে শিশুটি কান্নাকাটি করতে থাকে। কেন কান্না করতেছে, জানতে চাইলে শিশুটি মা–সহ উপস্থিত লোকজনকে আগের ঘটনা খুলে বলে। এই অবস্থায় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করলে সে আগের ঘটনা স্বীকার করে। পরে ৯৯৯–এ ফোন দিলে পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়– গত ২৮ জুন বিকেলে স্থানীয় একটি বিদ্যালয় মাঠের শৌচাগারে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে মামুন। সেই যুবকের বাড়ি পেকুয়ার শীলখালী ইউনিয়নের তারাবুনিয়া পাড়ায়। সে ওই গ্রামের আলী আহমদের ছেলে এবং পেশায় ইজিবাইক চালক।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, ‘ঘটনাটি খুবই অমানবিক। ধর্ষণের ঘটনাও স্বীকার করেছে মামুন। তাই মায়ের লিখিত অভিযোগ প্রাপ্তির পর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।’

ওসি বলেন, (গতকাল) সোমবার ধর্ষক মামুনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়। এ সময় শিশুটির জবানবন্দি নেওয়া হয় ২২ ধারায়। অপরদিকে ধর্ষক মামুনও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে রবিবারই শিশুটির শারীরিক পরীক্ষা করা হয় ওসিসিতে নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট