1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

পেকুয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

পেকুয়া প্রতিনিধি |

 

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ তকির (৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল ১১টায় পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তকির ওই এলাকার বাসিন্দা ও পশ্চিম উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলামের প্রথম পুত্র এবং পেকুয়ার একটি স্কুলের নার্সারি বিভাগের ছাত্র।

প্রতিবেশীরা জানান, মোহাম্মদ তকির বাসার সামনে প্রতিদিনের ন্যায় খেলছিল। কোন এক সময়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুজি শুরু করে মা। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন তার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী।

এদিকে তার মৃত্যুর খবর স্কুল শিক্ষকদের মাঝে পৌঁছলে এক শোকঘন মুহূর্তে আবেগাপ্লুত হয়ে বিভিন্ন শিক্ষক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডিতে লিখেছেন “আর মাতিয়ে রাখবে না পুরো ক্যাম্পাস তুমি মোহাম্মদ তকির” আসবেনা আর এ খোলা প্রাঙ্গনে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট