1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পৌর নির্বাচনে ৭৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু শুক্রবার থেকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী |

কক্সবাজার পৌরসভা নির্বাচনে শুক্রবার ২৬ মে সকাল ১০ টা থেকে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একইদিন বেলা ২ টা থেকে প্রার্থীরা তাঁদের প্রচারণা শুরু করবেন।

বৃহস্পতিবার ২৫ মে ৭৭ জনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস. এম শাহাদাত হোসেন।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে বৃহস্পতিবার সম্মিলিত নাগরিক ফোরামের মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী সরওয়ার কামাল এবং ৫ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিলর পদে যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাঁরা হলেন-৩ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান, ১১ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম ও রিদুয়ান রশিদ এবং ১২ নম্বর ওয়ার্ডে শামীম আহমদ।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে ৫ জন, ৪ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৫৬ জন সহ মোট ৭৭ জন চুড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন।

মেয়র পদে যাঁরা চুড়ান্ত তালিকায় রয়েছেন, তাঁরা হলেন-মাসেদুল হক রাশেদ (স্বতন্ত্র), জোসনা হক (স্বতন্ত্র), মো: মাহবুবুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ) জগদীশ বড়ুয়া (স্বতন্ত্র) এবং মোঃ জাহেদুর রহমান (ইসলামী আন্দোলন)। মোট ৫ জন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডে প্রার্থীরা হলেন-শাহেনা আকতার ও ফাতেমা বেগম। মোট ২ জন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২ (৪, ৫ ও ৬) নম্বর এ প্রার্থীরা হলেন-ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আক্তার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দীন। মোট ৬ জন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৩ (৭, ৮ ও ৯) এ প্রার্থীরা হলেন-মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, জাহেদা আক্তার, ছালেহা আক্তার ও শাহীনা আক্তার শাহীন। মোট ৬ জন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪ (১০, ১১ ও ১২) এ প্রার্থীরা হলেন-কোহিনুর ইসলাম ও নাছিমা আকতার। মোট ২ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১ এ প্রার্থীরা হলেন-জাহিদুল ইসলাম, মো: রিয়াজ উদ্দিন, এস.আই.এম আকতার কামাল আজাদ, মো: আতিক উল্লাহ, রাহামত উল্লাহ, আবদুল মান্নান। মোট ৬ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০২৭৩ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ২ এ প্রার্থীরা হলেন-এম. জাফর আলম হেলালী, মোঃ সাহাব উদ্দীন, শাহেদুল আলম, ফাতেমা শারমিন ও মিজানুর রহমান। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯১৬২ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৩ এ প্রার্থীরা হলেন-করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান ও মোহাম্মদ আমিনুল ইসলাম। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬১৭৫ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৪ এ প্রার্থীরা হলেন-আবদু গফফার, মোঃ আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, মোঃ দিদারুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। মোট ৯ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮২৭৬ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৫ এ বৈধ প্রার্থীরা হলেন-সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মোঃ তাহের আলম, গোলাম আরীফ লিটন ও মোঃ জীবন। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৮২৬ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৬ এ প্রার্থীরা হলেন-মোঃ জাবেদ মোস্তফা, ফজল করিম, ওমর সিদ্দিক ও জসিম উদ্দিন। মোট ৪ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৩ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৭ এ প্রার্থীরা হলেন-ওসমান সরওয়ার টিপু, শামশুল আলম, আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, মোঃ সাফায়াত কামাল সৌরভ, মোঃ জাহেদুল ইসলাম ও জাফর আলম। মোট ৬ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০১১১ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৮ এ প্রার্থীরা হলেন-বেলাল হোসেন, রাজ বিহারী দাশ ও উজ্জল কর। মোট ৩ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৩ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৯ এ প্রার্থীরা হলেন হলেন-জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ হেলাল উদ্দীন ও আবু ওবায়েদ্দীন নাছের। মোট ৩ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৩৪৬ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১০ এ প্রার্থীরা হলেন হলেন-সালাহ উদ্দিন সেতু ও আবছার কামাল। মোট ২ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭০৩৮ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১১ এ প্রার্থীরা হলেন হলেন-নুর মোহাম্মদ, মোঃ সেলিম রেজা, নজরুল ইসলাম ও মোঃ মহিন উদ্দীন। মোট ৪ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬০০৫ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১২ এ বৈধ প্রার্থীরা হলেন হলেন-এম.এ মনজুর, মোঃ এনামুল কবির, মোঃ শহিদুল ইসলাম শহীদ ও দিদারুল করিম। মোট ৪ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭১৮৪ জন।

আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট