1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে লামায় আওয়ামী লীগের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৮১৮ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
রাজশাহীতে বিএনপির এক সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ ও শ্রমিকলীগ নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা আবু সাঈদ চাঁদ’র দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক। তারা বলেন, বাংলার এ মাটিতে বিএনপিকে কোন অপরাজনীতি করতে দেয়া হবেনা। বিক্ষোভ মিছিলে বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইচ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল ও সাধারণ সম্পাদক শ্যামলী বিশ^াস, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কি রানী দাশ ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুসে মার্মা ও সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. নাছির উদ্দিন ও সদস্য সচিব মো. সাহেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শাহিন ও পৌর ছাত্রলীগ সভাপতি মো. সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট