1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

ফটিকছড়িতে এমপি মাইজভান্ডারী’র চ্যালেঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি |

১৪ দলীয় জোট নেতা ও ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়েই দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বাঁধা দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। মির্জা ফখরুলরা বলছেন ভোট হতে দেবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিএনপিকে ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ এখন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তৃণম‚ল থেকে বোঝানো হচ্ছে অদ‚র ভবিষ্যতে বিএনপির অস্তিত্বও বাংলাদেশে থাকবে না।

নাজিরহাট পৌরসভা নির্বাচনে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী একে জাহেদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে সাংসদ মাইজভান্ডারী বলেন, সাধারণ মানুষ এখন মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বাংলাদেশ এখন শেখ হাসিনার ঘাঁটিতে পরিণত হয়েছে। উন্নয়নের পক্ষে মানুষ অবস্থান নিয়েছে। নাজিরহাট পৌর নির্বাচনে নৌকার বিজয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
শুক্রবার, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইউএনও সাব্বির রাহমান সানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ছালামত উল্লাহ শাহিন, সহকারী কমিশনার (ভ‚মি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভ‚জপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট