1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

ফাইতং খেদারবান পাড়ায় ১৫০ পরিবারের মাঝে কোরবানের মাংস বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে
কোরবানির ঈদ। সৃষ্টিকর্তার হুকুম পালন ও সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকে সামর্থ্যবান মুসলিমরা। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে অধিকাংশ মানুষ কোরবান করতে পারেন না। তাই ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে যারা কোরবান দিয়েছেন, তাদের পশুর মোট মাংসের তিন ভাগের এক ভাগ মাংস কোরবান না করা মানুষের মাঝে বিলিয়ে দেয়া নিয়ম রয়েছে। ব্যক্তি পর্যায়ে এই মাংস বিতরণ করা হলে সমাজের সবাই পাওয়ার সুযোগ থাকে না।
তাই সকলে যেন ঈদের দিনে এই মাংস পায়, সে জন্য লামায় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড খেদারবান-সুতাবাদী পাড়া গ্রামে গত ৪-৫ বছর যাবৎ সামাজিকভাবে বিতরণের উদ্যোগ নেয়া হয়ে থাকে। বিগত ৪-৫ বছর যাবৎ ফাইতং ৫নং ওয়ার্ড খেদারবান-সুতাবাদী পাড়া মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে কোরবানি দেয়া মানুষের তিন ভাগের এক ভাগ মাংস একত্রিত করে কোরবান না করা পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এই বছর (২০২৩ইং) খেদারবান-সুতাবাদী পাড়া সমাজে কোরবান না দেয়া ১৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে ১ কেজি ৫০০ গ্রাম করে মাংস বিতরণ করা হয়। ১০টি গরু ৩টি ছাগল সহ মোট ৩০ পরিবার এবছর কোরবান দিয়েছেন।
মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সমাজ সর্দার মো. নুরুচ্ছাফা ও মসজিদ পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ।
বিতরণ এসময় মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন,খেদারবান মসজিদ পরিচালনা কমিটি সভাপতি মো. নুরুল ইসলাম ।
সমাজ পরিচালনা সদস্য বুলবুল উদ্দিন, আব্দুল সালাম।
মোহাম্মদ এমরান, ইসমাইলুল করিম, ওমর ফারুক রাশেদ, মোহাম্মদ মিজান । এবং ইউনিয়ন ৫নং ওয়ার্ড খেদারবান জামে মসজিদ পরিচালনা কমিটি ও সমাজ পরিচালনা কমিটি এবং সর্দার’সহ আজকে সহযোগিতা কারীদেরকে অসংখ্য ধন্যবাদ জানায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট