1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বই পাঠে উদ্বুদ্ধ করতে বান্দরবানে বিনামুল্যে বই বিতরণ কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

“বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিনামুল্যে প্রায় ২শতাধিক বই বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (০৫ মে) বিকেলে বান্দরবানের নীলগীরি পর্যটনকেন্দ্রে গোপালগঞ্জ জেলার সামাজিক ও মানবিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার এর সদস্যরা এই বই বিতরণ কর্মসুচী পালন করে।

এসময় একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শুরু করে পুরো নীলগীরি পর্যটনকেন্দ্র ভ্রমন করে আয়োজকেরা এবং পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটকদের বিনামুল্যে বিভিন্ন বই উপহার দেয়ার পাশাপাশি তাদের বই পড়তে উৎসাহ সৃষ্টি এবং প্রিয়জনদের বই উপহার দিতে আহবান জানায় সংগঠনটির সদস্যরা।
এসময় পাঠাগারের ৪০ সদস্যর স্বেচ্ছাসেবী দলের সদস্যরা এক পাঠচক্রে অংশ নেন এবং শেষে বান্দরবান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের জন্য বেশকিছু বই উপহার দেন।

বিনামূল্যে বই বিতরণের এই কার্যক্রমে জ্ঞানের আলো পাঠাগার এর সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সদস্য কৌশিক দাশসহ জ্ঞানের আলো পাঠাগার এর বিভিন্ন স্বেচ্ছাসেবী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট