1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ২০ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ে ১ টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ১জন।
বৃহস্পতিবার সকাল ৯টার টার দিকে হাতিয়া উপজেলার রহমত ঘাট থেকে প্রায় ২৯কিঃ মিঃ দক্ষিন পূর্ব দিকে এই দূর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলার এফবি ফাতেহার মাঝি
হাজী মোঃ মোজাম্মেল হক (৫৬), জানান , বুধবার দিবাগত রাতে মাছ ধরার জন্য রহমত বাজার ঘাট থেকে গভীর সমুদ্রে যান, কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রচন্ড ঝড়ের কবলে পড়লে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে যায়।
এসময় পাশে থাকা আলাউদ্দিন মাঝীর ট্রলার দেখতে পেয়ে তাৎক্ষনিক ভাবে আমাদের উদ্ধার করলেও ট্রলারে
থাকা নিখোঁজ মোঃ আব্দুর রহমান (৬৫)কে খুঁজে পাওয়া যায়নি । নিখোঁজ আব্দুর রহমা ওরফে (রমা) বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬ নং ওয়ার্ড হাজির বাজার সংলগ্ন মৃত আবদুল হালিমের ছেলে।

ট্রলার থেকে জীবিত উদ্ধার হওয়া মোঃ সোহেল জানান
এসময় মেঘনা নদীতে আমরা মাছ শিকার করছিলাম হঠাৎ প্রচন্ড ঝড়ে প্রবল ঢেউয়ের তোপে পড়লে ট্রলার ডুবে যায়। মাঝী মোজাম্মেল হকসহ আমরা ২০জেলে জীবিত উদ্ধার হলেও ১জন নিখোঁজ রয়েছেন।

এদিকে নিখোঁজের ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও জেলে আব্দুর রহমানের সন্ধান না মেলায় তাদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তার স্বজনরা ।

জিএম ইব্রাহীম
হাতিয়া নোয়াখালী
০৬/০৭/২০২৩
০১৭১৯১৪৫৫৯২

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট