1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বাইকে রাঙামাটি ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বন্ধুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |

ঢাকা থেকে রাঙামাটি ঘুরতে যাওয়ার পথে ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে জেলা শহরতলীর লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক পরস্পর বন্ধু। তারা হলেন- মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। তারা দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ফেনীতে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মোটরসাইকেলটি। নিহত শুভ রাজধানী ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে, আর মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেলে ঢাকা থেকে মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দুই আরোহী। ফেনীর লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল দৈনিক বাংলাকে বলেন, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, ‘ওই দুই যুবক বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে যাচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তারা একটি মোটরসাইকেলে রাঙামাটির উদ্দেশে রওনা দেন। পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ সূত্র- দৈনিক বাংলা

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট