1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বাইশারীতে শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও ঈদ পূর্ণমিলনী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪০৫ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থীদের দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় ও ঈদ পূণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টা মাদ্রাসার মাঠে মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি । মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপক মোঃ তওহিদ আজাদ,সাবেক সুপার মাওলানা নুরুল আমিন,মদরাসার সাবেক সভাপতি আবদুর রশিদ, ইউপি সদস্য নুরুল কবির,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, নুরুল কবির রাশেদ, প্রাক্তন ছাত্র পরিষদের সভা আমানুল হক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলাম নুর, ছাত্র রিদুয়ান আলম, মুফতি জহিরুল ইসলাম আজিজী,অভিভাবক, সাংবাদিক, প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে। অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে। সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট