1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানের কলাবতী শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানে কলাগাছের তন্তু থেকে উৎপাদিত প্রথম কলাবতী শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। গত (০২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে জেলা প্রশাসনের উদ্যোগে কলাগাছের তন্তু থেকে হস্তজাতশিল্প তৈরির জন্য পাইলট বা পরীক্ষামূলক একটি প্রকল্প শুরু হয়। প্রথম পর্যায়ে অফিস আদালত বা সভা সেমিনারে ব্যবহারের জন্য ফোল্ডার, ঝুড়ি, শতরঞ্জি, কলমদানি, পাঁচ তারকা হোটেলের ঘরের ভেতর পরার জন্য জুতাসহ বিভিন্ন পণ্য তৈরি হয় কলাগাছের তন্তু দিয়ে। পরবর্তীতে মৌলভীবাজার থেকে তাঁত যন্ত্র ও রাধাবতী নামে এক প্রশিক্ষককে নিয়ে এসে শুরু হয় এক শাড়ি তৈরির কাজ। আর দীর্ঘ ১৫দিন অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশের মধ্যে বান্দরবানেই প্রথম তৈরি হয় দৃষ্টিনন্দন কলাগাছের তন্তু থেকে একটি শাড়ি।

এসময় জেলা প্রশাসক আরো বলেন,বর্তমান প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আর তারই অনুপ্রেরণায় আমরা নারীদের স্বাবলম্বী করতে একটি প্রকল্পের মাধ্যমে কলাগাছের তন্তু থেকে নানা হস্তশিল্প তৈরি করতে সক্ষম হয়েছি,আর সকলের প্রচেষ্টায় কলাগাছের তন্তু থেকে তৈরি বাংলাদেশের প্রথম শাড়ি আমরা বান্দরবানবাসী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চায়।

জেলা প্রশাসক আরো বলেন, গত ৩০ মার্চ ডিসির ফেসবুক থেকে দেশে আর কেউ কলাগাছের সুতা থেকে শাড়ি বানিয়েছেন কি না, তা জানানোর জন্য ছবিসহ একটি পোস্ট দিয়েছিলেন। তাতে এখন পর্যন্ত দেশে কেউ এই শাড়ি দেখেছেন বলে জানাননি। ভারতের আগ্রা, মধ্যপ্রদেশসহ বিভিন্ন জায়গায় শাড়ি দেখেছেন বলে অনেকেই জানিয়েছেন। সে দিক থেকে এখন পর্যন্ত বলা যায়, রাধাবতী দেবী যে শাড়িটি বানিয়েছেন,তা দেশে প্রথম কলাগাছের সুতার তৈরি শাড়ি।

জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলার নারীদের উন্নয়নের পথ আরো সুগম করতে প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এই প্রকল্পের কার্যক্রম চালু করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো:লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,প্রবীর বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, তাঁত শিল্পী ও প্রশিক্ষক রাধাবতী দেবী,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইং সাইং উ নিনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট