1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

বান্দরবানের পিছিয়ে পড়া জনসাধারণ প্রধানমন্ত্রীর ঘর পেয়ে মহাখুশি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া জনসাধারণ । সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহীনদের মাঝে ৩য় ও ৪র্থ পর্যায়ে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। আজ ২২ মার্চ বুধবার সকালে বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল উপকারভোগীদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের গৃহ হস্তান্তর করা হয়।

এই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায় হতে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উদ্বোধনের অংশ হিসাবে বান্দরবান পার্বত্য জেলার ০৭টি উপজেলা এই ঘর প্রদান করা হয় । তারমধ্যে বান্দরবান সদর উপজেলায় ৪৫ টি, লামা উপজেলায়- ৪০ টি, আলীকদম উপজেলায়- ০৭ টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায়- ৫০ টি, রুমা উপজেলায়- ১১৬ টি, রোয়াংছড়ি উপজেলায়- ১২০ টি এবং থানচি উপজেলায়- ৫২ টি মোট- ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

তারমধ্যে ১২৩ টি সেমি পাকা ঘর ও ৩০৭ টি মাচাং ঘর । এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ । সরকারি কমিশনার রাজীব বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট