1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানের রাজ পুকুর পাড় থেকে লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান পৌরসভা এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে রাজপুকুর পাড় থেকে উচাইসিং মারমা (৩৫) নামের এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উচাইসিং মারমা বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকার বাসিন্দা কালামং মারমার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আজ শনিবার  বেলা ১১ টার দিকে রাজপুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরপাড়ে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে প্রতিবন্ধী উচাইসিং মারমার মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে উচাইসিং মারমার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট