1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানের রুমায় কেএনএফ এর পুতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ১, আহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র পুতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে ফের এক শ্রমিকের মৃত্যু ও অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার রুমা উপজেলার সীমান্তে ঘটনাটি ঘটে। নিহতের নাম মো: রাশেদ (১৮) সে চট্টগ্রাম জেলার বাঁশখালীর চনুয়া গ্রামের বাসিন্দার নুরুল হকের পুত্র। এ ঘটনায় আরও দুলাল (৩৫) নামে একজন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলা সীমান্তের রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাইক্ষ্যাং পাড়াস্থ থানচি-লিক্রে সীমান্ত সড়কের ধোপানিছড়া এলাকায় বিজিবি ক্যাম্পের পাশ্ববর্তী পরিচ্ছন্নতার কাজ করার সময় এই বিস্ফোরন ঘটে। এসময় এক শ্রমিকের মৃত্যু হয়।  খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে। কেএনএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা এই মাইন পুতে রাখে বলে অভিযোগ স্থানীয়দের।

এই বিষয়ে জেলার রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিস্ফোরনে এক শ্রমিক নিহত ও অপর শ্রমিক আহত হয়, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সৌলপি পাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর পুতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরনে ১জন নিহত ও অপর ১জন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট