1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

বান্দরবানের রুমায় কেএনএফ-সেনাবাহিনীর গোলাগুলি, আহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান জেলার রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গ্রুপ কেএনএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কেএনএফের এক সদস্য। ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে রুমার জাইঅং পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে রুমা সদরের বাজারঘাট এলাকায় কেএনএফের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযানে যায়। এসময় কেএনএফ সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে আত্মরক্ষায় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় কেএনএফের এক সদস্য আহত হয়। পরে তাকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দ মাহাবুবুল হক সময় সংবাদকে বলেন, রুমা বাজারঘাট এলাকার আশপাশে সেনাবাহিনী ও কেএনএফ সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেএনএফের এক সদস্য আহত হয়। প্রথমে তাকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানতে পারব।
সেনাবাহিনী জানায়, নাশকতার উদ্দেশ্যে কেএনএফের একটি দল জাইঅং পাড়ায় অবস্থান নিয়েছিল। এমন খবরে সেনাবাহিনীর টহলদল সেখানে গেলে কেএনএফের সদস্যরা গুলি চালায়। এসময় সেনাবাহিনীও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালালে কেএনএফের এক সদস্য আহত হয়। পরে তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট