1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পদার্পন উপলক্ষ্যে মিলনমেলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয় এর ৪০ বছরে পদার্পন ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো মিলনমেলা উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১ জুলাই) বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী আলোচনা সভা ও স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে এই মিলনমেলা উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সুয়ালক উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, মিলনমেলা উদযাপন কমিটি এর প্রধান সমন্বয়কারী লুৎফুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

মিলনমেলা উপলক্ষ্যে প্রথমে সকালে সুয়ালক টোল পয়েন্ট থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুয়ালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে সমবেত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের শুরু হয়। এসময় বিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য প্রদান করতে গিয়ে তাদের ফেলে আসা সেইসব হারানো দিনগুলোর কথা স্মরণ করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও ভালোবাসায় বর্তমানে বিভিন্ন ছাত্র-ছাত্রীরা দেশের সুনামধণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি চাকুরী করতে পারায় শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্য রাখতে গিয়ে সুয়ালক উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুল কুদ্দুছ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পিঁছিয়ে পড়া একটি ইউনিয়ন এ আলোর বাতিঘর হিসেবে সুয়ালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্টার জন্য তার এই ঋণ সুয়ালকবাসী আজীবন স্মরণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে আর তারই কারণে পার্বত্য এলাকায় আজ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে বলে মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বান্দরবানের শিক্ষার্থীদের কাছে আজ উন্নত শিক্ষা গ্রহণ করা খুবই সহজ হয়েছে যা একমাত্র আওয়ামী লীগ সরকারের কল্যাণে হয়েছে। জেলা সদরে অবস্থিত বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেক শিক্ষার্থী এখন শিক্ষার উচ্চ শিখরে আরোহণ করছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এখন পাহাড়ের দুর্গম এলাকায়ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং শিক্ষাব্যবস্থাও আধুনিক করা হয়েছে যাতে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে।

আলোচনা সভা শেষে সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর আয়োজনে মিলনমেলা উদযাপন কমিটি এর প্রধান সমন্বয়কারী লুৎফুর রহমান সম্পাদিত দুর্বার প্রাক্তন ম্যাগাজিন এর কেক কেটে প্রতিকী উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট