1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে মুক্তি দিল কেএনএফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানে সশস্ত্র পাহাড়ি সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেনকে দীর্ঘ ১৬ দিন পর মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টায় রুমা উপজেলার কেউক্রাডং এলাকায় সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়। বর্তমানে সার্জেন্ট আনোয়ার রুমা উপজেলার বগালেক সেনাবাহিনীর ক্যাম্পে রয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন বলেও সংশ্লিষ্টতা জানিয়েছেন। তার সাথে সেখানে তার পরিবারের সদস্যরাও অবস্থান করছেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, দুপুরে রুমা বগালেক কেওক্রাডং সড়কে সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দেয় সন্ত্রাসীরা। গত ১৫ মার্চ সেনা প্রকৌশল বিভাগের নির্মাণাধীন বান্দরবানের রুমা বগালেক কেওক্রাডং সড়কের সুংসং পাড়া থেকে কেএনএফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৩ জনকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীরা সে সময় ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে কেএনএফের আটক সদস্যদের ছেড়ে না দিলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছিল কেএনএফ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট