1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে আওয়ামী শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

বান্দরবান প্রতিনিধি |

 

বান্দরবানে আওয়ামী শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত হয়েছে।  সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে বান্দরবান অরুণ সারকি টাউন হলে পৌরসভা ও সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উ. নি হ্লা হেডম্যানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।  শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. মুছা কোম্পানী সম্মেলনের উদ্ভোধন করেন। এ সময় বিভিন্ন অংগ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সম্মেলনে অতিথিরা বলেন, সকল শ্রমিক ও মেহনতী মানুষের কল্যাণের লক্ষ্যে দেশকে ভালোবেসে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধ করার জন্য শ্রমিক লীগ সর্বদা মাঠে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ শ্রমিক লীগ সকলের উন্নয়নে কাজ করবে।

পরে অতিথিরা সকলের উপস্থিতিতে সভাপতি পদে শহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিমকে নির্বাচিত করে আংশিক কমিটির অনুমোদন দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট