1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বান্দরবানে উদ্ভোধনের আগে অকেজো থানচি বাস টার্মিনাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক।  

বান্দরবান জেলার থানচি উপজেলা সদর এলাকায় নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি থানচি বাস টার্মিনাল। ফলে যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কে বিশৃঙ্খলা ও স্থায়ী যানজট স্থানীয়দের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এতে বেশি দুর্ভোগে পড়ছেন চালক, যাত্রী ও পাহাড় দেখতে আসা দেশি–বিদেশি পর্যটকরা।

সরেজমিনে জানা যায়, দুই বছর আগে সমাপ্ত হয়েছে থানচি বাস টার্মিনাল নির্মানের কাজ। পুরনো হয়ে গেছে দেয়ালের রং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আসবাবপত্র। তবুও চালু হয়নি বাস টার্মিনালটি। ২০২২ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে থানচি উপজেলায় শুরু হয় বাস টার্মিনাল নির্মাণের কাজ। ২০২৪ সালে নির্মাণ কাজ সম্পন্ন হলেও এখনও চালু হয়নি টার্মিনালটি। এর ফলে অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে টার্মিনালটি এবং নষ্ট হতে বসেছে ভবনসহ আসবাবপত্র।

শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভবনের ভিতর ময়লার স্তূপসহ বখাটেদের আড্ডা খানায় পরিণত হয়েছে। অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্টি হয় যানজট দুর্ভোগে পড়ে যাত্রীরা। এদিকে পর্যটন এলাকা হওয়ায় প্রতিদিন শত শত পর্যটকবাহী গাড়ি চলাচল করে এ উপজেলায়। কিন্তু টার্মিনাল চালু না হওয়ায় গাড়ি পার্কিংয়ে সমস্যায় পড়তে হয় তাদের। তাই সড়কে শৃঙ্খলা ফিরাতে এবং যানজট নিরসনে টার্মিনালটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, টার্মিনালের নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় অনুমোদন, ব্যবস্থাপনা ও জনবল নিয়োগের অভাবে এটি ব্যবহার উপযোগী হয়নি। যার ফলে থানচি বাজারসহ বাসস্ট্যান্ড এলাকার আশপাশে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখায় জনসাধারণ চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পর্যটন মৌসুমে ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়।

চলকরা জানান, নির্দিষ্ট পার্কিং স্পট না থাকায় বাধ্য হয়ে তারা সড়কের দুই পাশে গাড়ি রাখতে হয়। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে যেকোনো সময় বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হতে পারে।

যাত্রী ও স্থানীয়রা বলেন, অগোছালো পরিবহন ব্যবস্থার কারণে সময়মতো গাড়ি পাওয়া যায় না। শীত ও বর্ষা মৌসুমে অপেক্ষামান যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা এ টার্মিনাল দ্রুত চালু করলে যানজট কমবে, বাড়বে সড়ক নিরাপত্তা—এবং উন্নত সেবা পাবেন যাত্রীসহ পর্যটন নির্ভর থানচির মানুষ।

এদিকে ভূমি রেজিস্ট্রেশন জটিলতার কারণে নির্মানের পরও টার্মিনালটি চালু করা যাচ্ছে না বলে জানান পার্বত্য চট্টগ্রাম, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত। তিনি বলেন, বাস টার্মিনাল নির্মাণের কাজ ২০২৪ সালের জুনে শেষ হয়েছে। ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসন হলে দ্রুত সময়ে টার্মিনালটি চালু করে দেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মান করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিল্টন ট্রেডার্স

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট