1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বান্দরবানে কমছে বন্যার পানি, বাড়ছে নদী ভাঙন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানে বন্যার পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে সাঙ্গু তীরে ভাঙন দেখা দিয়েছে। এখন পর্যন্ত সাঙ্গু তীরের ৮টি বসতঘর নদীতে বিলিন হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান সদরস্থ মধ্যমপাড়া এলাকায় এই ভাঙনের ঘটনা ঘটে। এর মধ্যেই ওই এলাকাটিকে চরম ঝুকিপূর্ণ ঘোষণা করেছে বান্দরবান পৌরসভা।

ক্ষতিগ্রস্তরা হলেন, বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া সাঙ্গু নদীর তীর এলাকার রেখা দাশ, রুপনা বড়ুয়া, বিন্দু দাস, লিটন বড়ুয়া, শানু বড়ুয়া, বিজয় বড়ুয়া, উনৈ সিং মারমা ও থুইসে মারমা।
স্থানীয়রা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। একই সাথে নদীর পানিও কমতে শুরু হয়েছে। তবে নদীতে পানি কমার সাথে সাথে তীরে ভাঙন দেখা দিয়েছে। মধ্যমপাড়া সাঙ্গু নদীর তীর এলাকায় বসবাসরত একটি দোতলা দালান ও ৭টি কাচা ঘর নদীতে বিলিন হয়ে গেছে। ওই এলাকার আরও অর্ধশতাধিক ঘর ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বন্যা পরবর্তী মধ্যমপাড়া সাঙ্গু নদীর তীর এলাকায় ভাঙন দেখা দেওয়ায় বসবারত সবাইকে সতর্ক করা হয়েছে এবং নদী গর্ভে বিলিন হওয়া ঘর সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।
বান্দরবান পৌরমেয়র সৌরভ দাশ শেখর সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙনকবলিত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ওই এলাকাটিকে চরম ঝুকিপূর্ণ এলাকায় হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি বসবাসরত সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট