1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বান্দরবানে জটিল রোগে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

বান্দরবান  প্রতিনিধি |

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,করোনা ভাইরাস মহামারীতে যখন বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আমদানি করে দেশের জনগনকে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা করেছিল।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের টানা প্রায় ১৫ মেয়াদে অনেক মহামারী,র্দুযোগ, ঘূর্নিঝড়সহ দেশের উপর দিয়ে অনেক বিপদ বয়ে গেছে। সকল বিপদ-আপদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে। সরকারের শক্ত মোকাবিলার ফলে এসব দুর্যোগে দেশ ও জনগনের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

রবিবার (২১ মে) বেলা ১১টায় বান্দরবান অরুন সারকী টাউন হলে বান্দরবান জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ,ও থেলাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা;. নীহার রঞ্জন নন্দী, জেলা পরিষদের সদস্য তিংতিংমে,বান্দরবান পৌর সভার মেয়র সৌরভ দাশ শেখর, পুলিশ সুপার তারিকুল ইসলাম।

বক্তব্য শেষে প্রধান অতিথি  জেলায় ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং গরীব মেধাবী শিক্ষার্থীসহ মোট ১৭২ জনের মাঝে ১২ লাখ ৫ হাজার টাকাi আর্থিক অনুদান বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট