1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। আজ সোমবার (০৩ এপিল) সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে করা এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব এর সামনে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিনা পরোয়ানায় গুমের উদ্দেশ্যে মধ্যরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়া হয়। ১৯ ঘণ্টা পর মধ্যরাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ৩০ঘণ্টা পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয় এবং রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।

বক্তারা আরো বলেন, মধ্যরাতে সাংবাদিককে তুলে নেওয়া, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা ও শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানো মূলত ভয় দেখানো এবং সাংবাদিকের কণ্ঠরোধের জন্য করা হয়েছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে, তাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামান শামসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, বান্দরবানের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক সমকালের প্রতিনিধি উজ্বল তংচঙ্গ্যা, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাতে হাত ধরে এই মানববন্ধনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট